আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার তীব্রতা প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিম অঞ্চলেও অনুভূত হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মাটির ২১৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং রেড ক্রসের তথ্যমতে, আফগানিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল।
উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে ধসে পড়ে বহু ভবন। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।