বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের (২৬১ টার্ম) দ্বিতীয় সেমিস্টারের আগামী ১০ ও ১১ জুলাই ২০২৬ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য ও আপডেট জানতে শিক্ষার্থীদের বাউবির অফিসিয়াল ওয়েবসাইট www.bou.ac.bd নিয়মিত ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।