ইবি সংবাদদাতা: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন অনুষদের ৯টি বিভাগে শূন্য থাকা ৩৫টি আসন পূরণের লক্ষ্যে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গণিত বিভাগে নির্বাচিত শিক্ষার্থীদের গুচ্ছ রোল নম্বর ২৩৬৫৮১ ও ১৮৪৬০৭। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৭০২৭৩, ২২০৫১৪, ১৯৮৭৮১, ২৫৬৬১০, ১০২৯৮৯, ১০৬৬৩৭ ও ১৫৪৫১০। লোক প্রশাসন বিভাগে ৩০৬০৬২। ফোকলোর স্টাডিজ বিভাগে ৩২৮১৭৪, ৩২৪৯৭৭, ৩২৮২৯২, ৩৬৩৭২২, ৩০৩৪২১, ৩০৭৫৪৮, ৩০৩৫১২, ৩৩১৩৩১, ৩১৩০৬৯, ৩৩৫৯০৮, ৩০৬৪১৯ ও ৫০১৪৩২। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ১১১০৫১, ১৮২১৭১, ১৫২৫৪৫, ১৫২৪৫৭, ৩০২৭৩২ ও ৩৭৬৭০৭।
এছাড়া সমাজ কল্যাণ বিভাগে ৫০৫৯৯৭, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে ১৫৯১১১, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ১০৫৬০৫ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৬৫০৬৯, ৫০৭১৪৪, ৫১৮৭০২ ও ৫১৭৩৬৪ রোলধারী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন।
নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে শূন্য আসনের বিপরীতে পরবর্তী মেধাক্রমের শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে।