জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ জুলাই) পুরান থানা শহীদি মসজিদ চত্বর থেকে এক বিশাল গন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলটিতে নেতৃত্ব দেন জামায়াতের জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মোমেন শেরজাহান, খেলাফত মজলিশের সহ সভাপতি মজিবুর রহমান, এলডিপির জেলা সেক্রেটারি খন্দকার মাহবুবুর রহমান, এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, জামায়াতের সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম, শহর জামায়াতে আমীর মাও আ ম ম আব্দুল হক, শিবিরের সাবেক জেলা সভাপতি ফায়জুল হক উজ্জ্বল, পিএইচডি গবেষক জহিরুল ইসলামসহ প্রমুখ।