খুলনায় শহীদ সাকিব রায়হানের করব জিযারত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সোনাডাঙ্গাস্থ বসুপাড়া কবরস্থানে শহীদ সাকিব রায়হানের করব জিযারত করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী| আজ আমাদের শপথ নিতে হবে—শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়| একটি ˆবষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাঁদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি|’

তিনি জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান|

পরে তিনি শহীদের পিতা শেখ মো. আজিজুর রহমানসহ নেতৃবৃন্দদেরকে নিয়ে কবর জিয়ারত করেন| এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন|

এ সময় মহানগরী কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।